Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মন্ত্রিসভা আন্তর্জাতিক সৌর জোটের কাঠামো চুক্তিতে সংশোধনী আনতে প্রস্তাব পেশের বিষয়টি অনুমোদন করেছে


রাষ্ট্রসংঘের সদস্যভুক্ত সব দেশ যাতে আন্তর্জাতিক সৌরজোট বা আইএসএ-র সদস্যপদ লাভ করতে পারে, সেজন্য আইএসএ-র কাঠামো চুক্তিতে সংশোধনী আনার লক্ষ্যে গৃহীত প্রস্তাব আইএসএ-র প্রথম অধিবেশনে পেশ করার বিষয়টিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কর্মপরবর্তী সিদ্ধান্তে মঞ্জুরি দিয়েছে।

আইএসএ-র সদস্যপদ মুক্ত করা হলে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে জোরদার আবেদন জানানো যাবে। এর ফলে, রাষ্ট্রসংঘের সদস্য সব দেশ আইএসএ-র অন্তর্ভুক্ত হতে পারবে। সদস্য দেশের সংখ্যা বাড়ালে আইএসএ-র উদ্যোগ বিশ্বের বৃহত্তম স্বার্থে ব্যবহার করা সম্ভব হবে।

CG/PM/SB