Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অন্ধ্রপ্রদেশে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ২০০৯-এর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৃহস্পতিবারের (৮ই নভেম্বর) বৈঠকে অন্ধ্রপ্রদেশে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪-র ত্রয়োদশ তপশিলের আওতায় ভিজিয়ানা জেলার রেল্লি গ্রামে এই কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হবে। এই উপজাতি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য প্রথম পর্যায়ে ৪২০ কোটি টাকার তহবিল সংস্থানেও মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।

CG/BD/DM/…