Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আজ সিকিম ও অসম সফরে প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে সিকিম ও অসমে আসছেন। আজ বিকেলে গ্যাংটকে পৌঁছনোর পর তিনি প্রথমে এক অর্কিড প্রদর্শনী ও পরে মরশুমী ফুল প্রদর্শনী পরিদর্শনে যাবেন।

এরপর, প্রধানমন্ত্রী গ্যাংটকে সুস্থায়ী উন্নয়ন, জৈব-চাষাবাদ ও ইকো ট্যুরিজম নিয়ে রাজ্য কৃষিমন্ত্রীদের সম্মেলনে অংশ নেবেন।

আগামীকাল (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর গ্যাংটকে জৈব চাষে উৎপাদিত ফসলের এক প্রদর্শনী ঘুরে দেখার এবং সেখানে কৃষকদের সঙ্গে মত বিনিময়ের কর্মসূচি রয়েছে। এরপর, প্রধানমন্ত্রী অসমের উদ্দেশে রওনা দেবেন।

অসম সফরে প্রধানমন্ত্রী আগামীকাল গুয়াহাটিতে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উত্তর-পূর্বের আই আই টি, এন আই টি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়াদের উদ্দেশে ভাষণ দেবেন।

PG/BD/DM/S….18th January, 2015