পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পেশাদারদের শিক্ষা ব্যবস্থা ও পরিষেবা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল, ২০১৮ মঞ্জুর করেছে। এই বিলে একটি স্বাস্থ্য পরিষেবা পরিষদ গঠনের সংস্থান রয়েছে। এটি রাজ্যের অ্যালায়েড ও স্বাস্থ্য পরিষেবা পরিষদগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।
এই কেন্দ্রীয় পরিষদটিতে ৪৭ জন সদস্য থাকবেন। আগামী ছ’মাসের মধ্যে আইন পাশের জন্য একটি অন্তর্বর্তী পরিষদ গঠনেরও লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম চার বছরে আনুমানিক ৯৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর ৫ ভাগের ৪ ভাগ দেবে রাজ্যগুলি, বাকি ১ ভাগ অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। এই বিলটি কার্যকর হলে এই সংস্থার সঙ্গে যুক্ত ৮ – ৯ লক্ষ কর্মী সরাসরি উপকৃত হবেন।
CG/PM/SB