পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর আওতাধীন ক্ষেত্রের মধ্যে বিভাগ তৈরির বিষয়টি খতিয়ে দেখা সংক্রান্ত কমিশনের মেয়াদ আরও ছ’মাস বাড়িয়েছে। ২০১৮-র ৩০শে নভেম্বর এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তা বাড়িয়ে ২০১৯ – এর ৩১শে মে পর্যন্ত করা হয়েছে। কমিশন জাতপাতের ভিত্তিতে পিছিয়ে পড়া শ্রেণীর জনগণের বিভিন্ন নথি খতিয়ে দেখছে এবং নানা সম্প্রদায়, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের পিছিয়ে পড়া শ্রেণী সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করছে।
CG/PM/SB