পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি, ২০১৬ তারিখে বারাণসী ও লক্ষ্ণৌ সফর করবেন।
প্রথমেই তিনি যাবেন বারাণসী’তে। সেখানে দিব্যাঙ্গন স্বশক্তিকরণ সমারোহ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অন্যভাবে যাঁরা অক্ষম বা প্রতিবন্ধী তাঁদের সহায়তার জন্য প্রয়োজনীয় সাজসরঞ্জাম দেওয়া হবে ঐ অনুষ্ঠানে।
এরপর প্রধানমন্ত্রী যাবেন লক্ষ্ণৌ’তে। সেখানে তিনি বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে ভাষণ দেবেন।
পরে, ‘ভারতীয় মাইক্রো ক্রেডিট’ সংস্থা আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দিয়ে বৈদ্যুতিন রিক্সা বন্টন করবেনপ্রধানমন্ত্রী।
বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন আম্বেদকর মহাসভায়।
PG/SKD/SB…