Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নেতাজী সম্পর্কিত একশোটি ফাইলের নতুন সেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করল কেন্দ্রীয় সরকার

নেতাজী সম্পর্কিত একশোটি ফাইলের নতুন সেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করল কেন্দ্রীয় সরকার

নেতাজী সম্পর্কিত একশোটি ফাইলের নতুন সেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করল কেন্দ্রীয় সরকার

নেতাজী সম্পর্কিত একশোটি ফাইলের নতুন সেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করল কেন্দ্রীয় সরকার


নেতাজী সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ১০০টি ফাইলের প্রথম সেটটি শনিবার প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ফাইলগুলির ডিজিটাল সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য জাতীয় লেখ্যাগারে যান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি অধ্যাপক চিত্রা ঘোষ, শ্রী চন্দ্র বসু এবং শ্রী সূর্যকুমার বসু সহ নেতাজী পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন।

গত বছর ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী তাঁর নয়াদিল্লির বাসভবনে নেতাজী পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে ঘোষণা করেছিলেন যে, নেতাজী সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত গোপন ফাইলগুলি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে, যাতে সেগুলি জনসাধারণ প্রত্যক্ষ করতে পারেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, গত ৪ঠা ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রথম দফায় নেতাজী সম্পর্কিত ৩৩টি ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করে তুলে দেওয়া হয় ভারতের জাতীয় পুরাতাত্ত্বিক সংগ্রহশালা কর্তৃপক্ষের হাতে। পরবর্তীকালে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও তাদের হেফাজতে রাখা নেতাজী সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ফাইলগুলি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় পুরাতত্ত্ব বিভাগের কাছে পাঠানোও হয় সেগুলি।

প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় পুরাতত্ত্ব বিভাগ নেতাজী সম্পর্কিত ১০০টি ফাইল ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের মাধ্যমে সরকারি ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বাকি ফাইলগুলির ডিজিটাল সংস্করণও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে ওয়েবসাইটটিতে।

ইতিমধ্যে বিভিন্ন দেশের সরকারের কাছে তাদের হেফাজতে থাকা নেতাজী সম্পর্কিত গোপন ফাইল প্রকাশ করার জন্য চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এ ব্যাপারে অন্যান্য দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সরকারি তরফে।

ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার নেতাজী সম্পর্কিত এই ফাইলগুলির জন্য একটি বিশেষ ওয়েবসাইট-ও তৈরি করেছে। ওয়েবসাইটটি হল netajipapers.gov.in.