Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জালিয়ানওয়ালাবাগ জাতীয় স্মারক আইন, ১৯৫১-র সংশোধনীতে মন্ত্রীসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জালিয়ানওয়ালাবাগ জাতীয় স্মারক আইন, ১৯৫১-র সংশোধনীটি অনুমোদিত হয়েছে। এই সংশোধনীতে জালিয়ানওয়ালাবাগের অছি পরিষদে বিরোধী দলনেতা অথবা যেখানে বিরোধী দলনেতা নেই, সেখানে একক বৃহত্তম দলের নেতাকে প্রতিনিধি হিসাবে রাখার সংস্হান থাকবে। বর্তমানে অছি পরিষদে একটিমাত্র জাতীয় দলের প্রতিনিধি রাখার সংস্হান আছে। বিশেষ দলের নাম বাদ দিলে অছি পরিষদ অরাজনৈতিক রূপ নেবে। প্রস্তাবিত সংশোধনীতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এছাড়া সরকার প্রয়োজনে অছি পরিষদকে ভেঙে দিতে বা পরিবর্তন করতে পারবে।

SSS/PB/NS/