Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও তাজিকিস্তানের মধ্যে মহাকাশ প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত সহযোগিতায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাকাশে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ভারত ও তাজিকিস্তানের মধ্যে সহযোগিতামূলক চুক্তিতে অনুমোদন দিয়েছে। ২০১৮ সালের ৮ অক্টোবর তাজিকিস্তানের দুশানবেতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে, উপগ্রহের মাধ্যমে যোগাযোগ, উপগ্রহ-ভিত্তিক দিকনির্ণয়, মহাকাশ বিজ্ঞান-সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও তাজিকিস্তানের স্টেট কমিটি অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে একটি যৌথ কর্মীগোষ্ঠী গঠিত হবে, যা পরবর্তীকালে সমঝোতাপত্র কার্যকর করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।

তাজিকিস্তানে মহাকাশ প্রযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখে তাজিকিস্তানের তরফে তাঁদের আধিকারিকদের একটি প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়। অন্যদিকে, ইসরো তাজিকিস্তানের ৬০ জন আধিকারিকের জন্য একটি স্বল্পকালীন প্রশিক্ষণ শিবির আয়োজন করে।

SSS/PM/SB