Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ‘প্রগতি’-র মাধ্যমে মতামত বিনিময় করেছেন

প্রধানমন্ত্রী ‘প্রগতি’-র মাধ্যমে মতামত বিনিময় করেছেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বুধবার “প্রশাসনের পক্ষে কার্যকর এবং সময়ানুযায়ী রূপায়ন”-এর জন্য আই সি টি ভিত্তিক বহুমাত্রিক মঞ্চ “প্রগতি”-র মাধ্যমে তাঁর নবম মতামত বিনিময় অনুষ্ঠানে পৌরহিত্য করেছেন।

শুল্ক ও আবগারি ক্ষেত্র সম্পর্কিত যেসব অভিযোগ ও অসন্তোষ জনগণের কাছ থেকে গৃহীত হয় তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।তিনি যে সমস্ত দপ্তরের সচিবরা জনগণের সঙ্গে সরকারি কাজে সরাসরি যুক্ত তাদের প্রতি অভিযোগ সমূহের বিষয়ে তৎক্ষনাৎ ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণমূলক পদ্ধতি গঠন করতে আহ্বান জানান।

এদিন পর্যালোচনাকালে প্রধানমন্ত্রী মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় এবং রাজস্থান সহ বহু রাজ্যে ছড়িয়ে থাকা সড়ক, রেলপথ, কয়লা, শক্তি ও পুনর্নবীকরণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন।

এদিন উল্লেখযোগ্য যেসব প্রকল্পের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে তার মধ্যে রয়েছে ‘মুম্বাই ট্রান্স-হারবার লিঙ্ক’, ‘দিল্লি-মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর’ এবং এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত ‘জল মার্গ বিকাশ প্রকল্প’।

প্রধানমন্ত্রী ‘উজ্জ্বল ডিসকম অ্যাসুরেন্স যোজনা’ (ইউ ডি এ ওয়াই)-এর অগ্রগতি পর্যালোচনা করেন।প্রধানমন্ত্রী ‘জাতীয় বার্ধক্য কালীন পেনশন প্রকল্প’ পর্যালোচনা করেছেন এবং সুবিধা প্রাপকরা যাতে সময় মতো প্রাপ্য অর্থ পেতে পারে তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

SK/SRC/DSC/