Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় একতার জন্য সর্দার প্যাটেল পুরস্কার ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেভাডিয়ায় পুলিশের ডিজিপি ও আইজিপি-দের সম্মেলনে গতকাল জাতীয় একাতার জন্য সর্দার প্যাটেল পুরস্কার ঘোষণা করেছেন। জাতীয় একতা রক্ষায় অভাবনীয় প্রয়াসের জন্য এই পুরস্কার দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, “সর্দার প্যাটেল ঐক্যবদ্ধ ভারত গঠনের লক্ষ্যে তাঁর জীবন উৎসর্গ করেছেন। জাতীয় একতার জন্য এই সর্দার প্যাটেল পুরস্কারের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এটি আরও বেশি জনগণকে দেশের একতা ও অখন্ডতা রক্ষায় কাজ করতে উদ্বুদ্ধ করবে”।

CG/PM/SB