Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ট্রেড ইউনিয়নগুলির স্বৃকীতিদানের ব্যাপারে ১৯২৬ সালের ট্রেড ইউনিয়ন আইনে সংশোধনের প্রস্তাবে মন্ত্রিসভার সায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ট্রেড ইউনিয়নগুলিকে স্বৃকীতি দানের ব্যাপারে ১৯২৬ সালের ট্রেড ইউনিয়ন আইনে সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

এই আইন সংশোধনের ফলে কেন্দ্রীয় ও রাজ্যস্তরের ট্রেড ইউনিয়নগুলিকে স্বৃকীতি দেওয়া যাবে; ত্রিপাক্ষিক গোষ্ঠীতে শ্রমিক শ্রেণীর প্রকৃত প্রতিনিধিত্ব সুনিশ্চিত হবে ; সরকার কর্তৃক শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্বের ব্যাপারে যথেচ্চ মনোনয়ন নিয়ন্ত্রণ করা যাবে এবং শিল্প সংস্হায় অশান্তি এবং মামলা-মোকদ্দমার সংখ্যা হ্রাস পাবে।

প্রস্তাবিত এই বিলটিতে সরকারের গঠিত ত্রিপাক্ষিক গোষ্ঠীতে শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্বমূলক মনোনয়ন আরও সুনিশ্চিত হবে। স্বীকৃত ট্রেড ইউনিয়নগুলি শিল্প সংস্হায় সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে দায়বদ্ধ থাকবে। কেন্দ্রীয় ও রাজ্যস্তরে ট্রেড ইউনিয়নগুলির স্বৃকীতি দানের ফলে বিভিন্ন দপ্তরে নকল ইউনিয়নের প্রতিনিধিত্ব হ্রাস পাবে। সেইসঙ্গে স্বীকৃত ট্রেড ইউনিয়নগুলিতে কেন্দ্র ও রাজ্যস্তরে নির্দিষ্ট কিছু ভূমিকা পালনের দায়িত্ব দেওয়া হবে।

***

CG/BD/NS