Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

খেলো ইন্ডিয়া যুব গেমস্‌ – এ অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুণেতে ‘খেলো ইন্ডিয়া যুব গেমস্‌’ – এ অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার পুণেতে এই যুব ক্রীড়া শুরু হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ থেকে শুরু হওয়া খেলো ইন্ডিয়া যুব গেমস্‌-এ অংশ নেওয়া সকল ক্ষুদে বন্ধুদের আমার শুভেচ্ছা জানাই। এই প্রতিযোগিতায় সেরা ক্রীড়া নৈপুণ্যগুলি ফুটে উঠুক এবং যুবকদেরকে তাঁদের ক্রীড়া স্বপ্নগুলি পূরণে এই গেমস্‌ এক আদর্শ মঞ্চ প্রদান করুক।

আরও বেশি খেলাধূলা, আরও ভালো সুস্বাস্থ্য এবং এক কর্মক্ষম জাতি! আর মাত্র পাঁচ মিনিট এই প্রয়াস দেশের মানুষের দৈহিক ভারসাম্য আরও বৃদ্ধি করবে। বিশিষ্ট অ্যাথলিটরা নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেওয়ার পাশাপাশি, মাঠে আরও বেশি পরিশ্রম করছেন দেখে ভালো লাগছে”।

CG/BD/SB