Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ -২০১৬ প্রত্যক্ষ করলেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শনিবার বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আই এফ আর-২০১৬) প্রত্যক্ষ করলেন।

ভারতের রাষ্ট্রপতির উপস্থিতিতে শনিবার ফ্লিট রিভিউ এবং ফ্লাই পাস্টের মাধ্যমে ভারতীয় নৌ-বাহিনি তাদের শৌর্য প্রদর্শন করল, এবং এর পাশাপাশি সারা বিশ্বের নৌ-সেনাদের নিয়ে এল এক জায়গায়।

প্রধানমন্ত্রী ম্যারিরটাইম প্রদর্শনী পরিদর্শন করেছেন, যেখানে ভারতীয় নৌ-বাহিনির দেশজ প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরা হয়েছে। এছাড়াও তিনি প্রদর্শনী এলাকাতেই শিল্পকলা ও হস্তকারু প্রদর্শনী পরিদর্শন করেন, এখানে সারা ভারতের কারুশিল্পীরা তাদের উৎপাদিত সামগ্রী উপস্থাপনা করেছে।

প্রধানমন্ত্রী ‘ইন্ডিয়ান নেভি সিম্ফনিক অর্কেস্ট্রা’-র দ্বারা উপস্থাপিত ‘প্রেসিডেন্সিয়াল ব্যান্ড কনসার্ট’-এ উপস্থিত ছিলেন।

SK/SRC/DSC/AGT