Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহাকর্ষ তরঙ্গের সন্ধান : ভারতীয় বিজ্ঞানীদের ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী


মহাকর্ষ তরঙ্গের খোঁজ মেলার বিষয়টিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচিতে ভারতীয় বিজ্ঞানীদের ভূমিকারও বিশেষ প্রশংসাও করেছেন তিনি।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মহাকর্ষ তরঙ্গের সন্ধান মেলার ঘটনাটি ঐতিহাসিক। এরফলে, বিশ্ব ব্রহ্মান্ডকে জানার ক্ষেত্রে এক নতুন পথ উন্মুক্ত হল। অনুসন্ধানের ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীরা যেভাবে চ্যালেঞ্জের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমরা ভীষণভাবে গর্বিত। মহাকর্ষ তরঙ্গের অনুসন্ধান সম্পর্কিত অগ্রগতির সঙ্গে সঙ্গে ভারতে আরও বৃহত্তর ক্ষেত্রে আমরা অবদান সৃষ্টি করতে পারবো, এই আশা আমার রয়েছে”।