Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আগামীকাল ওড়িশার বলাঙ্গিরে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ ১৫ জানুয়ারি ওডিশার বলাঙ্গির সফরে যাবেন। তিনি ঝাড়সুগুদায় একটি মাল্টি-মোডাল লজিস্টিক পার্ক জাতির উদ্দেশে উৎসর্গ করবেন এবং অন্যান্য বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। প্রধানমন্ত্রী বলাঙ্গির থেকে বিচুপালির মধ্যে একটি নতুন রেল লাইনেরও উদ্বোধন করবেন। এছাড়া, সোনপুরে তিনি কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি স্থায়ী ভবনের শিলান্যাস করবেন।

ঝাড়সুগুদায় উন্নতমানের পরিবহণ কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ১০০ কোটি টাকা ব্যয়ে মাল্টি-মোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলা হচ্ছে। এখান থেকে আমদান-রপ্তানি এবং অভ্যন্তরীণ পণ্য পরিবহণ ও বেসরকারি উদ্যোগে পণ্য লেনদেনের ব্যবস্থা হবে। এই পার্কটি হাওড়া – মুম্বাই রেলপথের ঝাড়সুগুদা রেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্কের কাছাকাছি ইস্পাত, সিমেন্ট, কাগজ-সহ বিভিন্ন ধরণের শিল্প কারখানা রয়েছে এবং এগুলি এই পরিবহণ পরিকাঠামোর সুবিধা পাবে। এই লজিস্টিক পার্কটি ঝাড়সুগুদাকে সমগ্র ওডিশার মধ্যে একটি প্রধান পরিবহণ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা দেবে এবং এই রাজ্যে সহজে ব্যবসার সুবিধা আরও বাড়বে।

১৫ কিলোমিটার দীর্ঘ বলাঙ্গির থেকে বিচুপালির মধ্যে নতুন রেল লাইনটি উপকূলবর্তী ওড়িশার সঙ্গে পশ্চিম ওড়িশার যোগাযোগ স্থাপন করবে এবং সারা রাজ্যে উন্নয়নের ভারসাম্য আনবে। এছাড়া, নতুন দিল্লি এবং মুম্বাইয়ের মতো প্রধান শহরগুলি থেকে ভুবনেশ্বর ও পুরী যাতায়াতের সময় কমবে। নতুন এই রেল লাইনটি এই অঞ্চলে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও ওড়িশার কুটির শিল্পের পক্ষে সহায়ক ভূমিকা নেবে এবং এই রাজ্যের খনি ক্ষেত্রের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

ঐ দিন তাঁর সফরের সময়ে প্রধানমন্ত্রী নিম্নলিখিত প্রকল্পগুলির সূচনা করবেন –

ঝাড়সুগুদা থেকে ভিজিনগরম্‌ এবং সম্বলপুর থেকে আঙ্গুলের মধ্যে রেলপথের বৈদ্যুতিকীকরণ প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ১০৮৫ কোটি টাকা ব্যয়ে মোট ৮১৩ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি বিদ্যুতায়িত হলে এই অঞ্চলে রেল যোগাযোগের আরও উন্নতি হবে।

বড়পালি থেকে ডুঙ্গারিপালি এবং বলাঙ্গির থেকে দেওগাঁ-র মধ্যে র মধ্যে ১৩.৫ কিলোমিটার দীর্ঘ রেলপথে লাইন ডবল করার কাজ উৎসর্গ করবেন।

থেরুভ্যালি থেকে সিঙ্গাপুর রোড স্টেশনের মধ্যে রেলপথের ওপর নবনির্মিত ৫৮৮ নম্বর সেতুটির উদ্বোধন করবেন। এর ফলে, ২০১৭ সালের জুলাই মাসের বন্যায় নাগাভ্যালি নদীর ওপর ভেঙে পড়া এই সেতুটি পুনর্নির্মিত হওয়ায় এই রেলপথে যোগাযোগ পুনঃস্থাপিত হবে।

প্রধানমন্ত্রী ওড়িশায় পাসপোর্ট সংক্রান্ত পরিষেবার উন্নয়ন এবং পর্যটন ক্ষেত্রের প্রতিবন্ধকতা দূর করার জন্য ঐ দিন জগৎসিং, কেন্দ্রপাড়া, পুরী, কন্ধমাল, বরগড় এবং বলাঙ্গিরে নতুন পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এতদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষদের পাসপোর্ট পরিষেবার জন্য ভুবনেশ্বর যেতে হ’ত।

এছাড়াও প্রধানমন্ত্রী বৌধ – এর গান্ধাহা্রাডি-তে অবস্থিত সিদ্ধেশ্বর এবং নীলমাধব মন্দিরের সংস্কার এবং পুনর্নবীকরণের কাজের উদ্বোধন করবেন। এই মন্দিরগুলি ওড়িশার মন্দির স্থাপত্যের অন্যতম প্রাচীণ নিদর্শন এবং পশ্চিম ওড়িশার ‘হর-হরি’ সাংস্কৃতিক ঘরাণার নিদর্শন। এছাড়াও, প্রধানমন্ত্রী বলাঙ্গিরের রানীপুর ঝরিয়াল প্রত্নসৌধগুলির সংস্কারের কাজের সূচনা করবেন। প্রধানমন্ত্রী কালাহান্ডির অসুরগড়ে প্রাচীন অসুরগড় দুর্গের পুনর্নবীকরণ ও সংস্কারের কাজেরও উদ্বোধন করবেন। সোনপুরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবনের শিলান্যাস করবেন। ২০১৪-র এপ্রিল মাসের পর প্রধানমন্ত্রী এ নিয়ে দ্বিতীয়বার বলাঙ্গির সফরে যাচ্ছেন।

***

SSS/PB/SB…