Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইতিবাচক শক্তি ও ইতিবাচক মানসিকতার উজ্জ্বল প্রতীক হয়ে ওঠার জন্য প্রচার্যদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

ইতিবাচক শক্তি ও ইতিবাচক মানসিকতার উজ্জ্বল প্রতীক হয়ে ওঠার জন্য প্রচার্যদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

ইতিবাচক শক্তি ও ইতিবাচক মানসিকতার উজ্জ্বল প্রতীক হয়ে ওঠার জন্য প্রচার্যদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী


শিক্ষার প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিকে গ্রহণ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এর ফলে প্রযুক্তির পূর্ণ সদ্ব্যবহার সম্ভব হয়ে উঠবে।

আজ নয়াদিল্লিতে বিদ্যাভারতীর অখিল ভারতী শিক্ষা সংস্থান আয়োজিত অখিল ভারতীয় প্রচার্য সম্মেলনে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার সঙ্গে মূল্যবোধ গড়ে তোলার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছে বিদ্যাভারতী। ছাত্রদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ লাভের ইচ্ছা জাগিয়ে তোলার জন্য অধ্যক্ষদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ২০২০ সালের অলিম্পিকে আজকের ছাত্ররা যাতে স্বর্ণ পদক জয়ের সম্মান অর্জন করতে পারে সেজন্য তাদের সেইভাবে গড়ে তোলারও পরামর্শ দেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যাভারতীর শিক্ষা প্রতিষ্ঠানগুলি সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যেতে পারে। পরিচ্ছন্নতা (স্বচ্ছ ভারত) এবং বিদ্যুৎ সংরক্ষণ (বিজলি বাঁচাও)-এর মতো ক্ষেত্রগুলিতে এই ধরনের কাজ করা যেতে পারে বলে প্রধানমন্ত্রী মনে করেন। তিনি বলেন, এল ই ডি বাল্ব ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের সাশ্রয় সম্ভব। তাই, বিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়টিতেও দৃষ্টি দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

ইতিবাচক শক্তি ও ইতিবাচক মানসিকতার উজ্জ্বল প্রতীক হয়ে ওঠার জন্য সমবেত প্রচার্যদের পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানি-ও।

PG/SKD/DM