Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্বের দরবারে ভারতের মর্যাদা তুলে ধরার সংকল্প গ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বের দরবারে ভারতের মর্যাদা তুলে ধরার সংকল্প গ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী


স্বামী দয়ানন্দ আজও প্রেরণার উৎস। ১৮৫৭ খ্রিষ্টাব্দে স্বাধীনতা সংগ্রামের সেই প্রত্যুষ লগ্নে প্রতিষ্ঠিত আর্য সমাজকুসংস্কারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সংস্কারের পেছনে শক্তি ও উৎসাহের যোগান দিয়েছিল।

আজ দয়ানন্দ অ্যাংলো ভেদিক (ডি এ ভি)কলেজ-এর পরিচালন কমিটি আয়োজিত ‘নঈ দিশা, নয়া সংকল্প’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণদানকালে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকদের সামনে বক্তব্য রাখছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘নয়া সংকল্প’, অর্থাৎ নতুন সংকল্প তথা অঙ্গীকার হল বিশ্বের দরবারেভারতের মর্যাদা বৃদ্ধি। এই সংকল্প পূরণের মধ্য দিয়েই স্বামী দয়ানন্দের প্রতি আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি। প্রাক্তন ছাত্র সহ ডি এ ভি-র মোট ছাত্র সংখ্যা কম নয়, তাই সকলে একযোগে কোন বিষয়ে সংকল্প গ্রহণ করলে অল্পদিনের মধ্যেই বিশেষ ফললাভ সম্ভব। একুশ শতকে বৈজ্ঞানিক দিক থেকে ভারতকে এক আধুনিকরাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সর্বতোভাবে সচেষ্ট হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর গঙ্গা শোধন কর্মসূচিকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছে ডি এ ভি কলেজের পরিচালন কমিটি। তাদের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি আমি এই আশাও পোষণ করি যে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই এই কর্মসূচি একদিন সফল হয়ে উঠবে।

‘মুদ্রা যোজনা’, ‘স্টার্ট আপ ইন্ডিয়া’ এবং ‘দক্ষতা উন্নয়ন’-এর মতো যুবকল্যাণমুখী কেন্দ্রীয় কর্মসূচিগুলির কথাও প্রসঙ্গত উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

PG/SKD/DM/S