Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে মউ স্বাক্ষর অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও জাপানের মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরের অনুমোদন করেছে।

এই মউ স্বাক্ষরের ফলে ভারত ও জাপানের মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে পারস্পরিক আদান-প্রদান করতে পারবে দুটি দেশই। দু’দেশেরই খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ‘বেস্ট প্র্যাকটিসেস’ বা ভালো কাজগুলি নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করতে পারবে। পাশাপাশি, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে উন্নত বিপণনেরও সুযোগ আসবে। উদ্ভাবনমূলক প্রযুক্তি এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের বিকাশ ঘটবে।

CG/SSS/DM/