Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সব ধরনের আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রগুলি নিয়ন্ত্রণের জন্য একটি অভিন্ন কর্তৃপক্ষ স্থাপনের লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশের সমস্ত আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রগুলির নিয়ন্ত্রণে একটি অভিন্ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে একটি বিলে অনুমোদন দেওয়া হয়েছে। এই লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কর্তৃপক্ষ বিল, ২০১৯ পেশ করা হবে। এই ধরণের আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রগুলির মাধ্যমে লন্ডন ও সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক পরিষেবা কেন্দ্রগুলির তুলনায় সমমানের বাণিজ্যিক এবং আর্থিক পরিষেবা দেওয়া হয়ে থাকে। বর্তমানে এই ধরণের আইএফএসসি-গুলিকে নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক, সেবি এবং আইআরডিএআই-এর মতো একাধিক কর্তৃপক্ষ রয়েছে। এই ধরণের কেন্দ্রের পরিষেবার ধরণ পরিবর্তনশীল নিয়মকানুন এবং দ্রুত পরিষেবা প্রদানের লক্ষ্যে একটি অভিন্ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়ে তোলার প্রয়োজন দেখা দেয়। এছাড়া, এর ফলে সহজে ব্যবসার সুযোগও বৃদ্ধি পাবে। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থ দপ্তর একটি অভিন্ন আন্তর্জাতিক আর্থিক পরিষেবাকেন্দ্র নিয়ন্ত্রণ বিলের খসড়া তৈরি করেছে। এই খসড়াটি মন্ত্রিসভা আনুমোদন করেছে।

***

CG/PB/DM/….7t