Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ব্রাজিলের মধ্যে পরম্পরাগত চিকিৎসা পদ্ধতি ও হোমিওপ্যাথি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র স্বাক্ষরে মন্ত্রিসভার অনুমোদন


ভারত ও ব্রাজিলের মধ্যে পরম্পরাগত চিকিৎসা পদ্ধতি ও হোমিওপ্যাথি ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

প্রস্তাবিত এই মউ স্বাক্ষরের ফলে দু’দেশের মধ্যে পরম্পরাগত চিকিৎসা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাবে। অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টিকে বিবেচনায় রেখে উভয় দেশের কাছে এই সমঝোতাপত্রের বিশেষ তাৎপর্য রয়েছে। জৈব বৈচিত্র্যে সমৃদ্ধ ভারত ও ব্রাজিল উভয় দেশেই পরম্পরাগত চিকিৎসা-পদ্ধতির এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে। আয়ুর্বেদ, যোগ তথা অন্যান্য পরম্পরাগত চিকিৎসা-পদ্ধতির ব্রাজিলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

CG/BD/SB