পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের বৈঠকে ভারত ও ইউক্রেনের মধ্যে কৃষি ও খাদ্যশিল্প ক্ষেত্রে সহযোগিতার লক্ষে চুক্তি স্বাক্ষরে অনুমোদন পাওয়া গেছে। এই মউ স্বাক্ষরের ফলে কৃষি ও খাদ্য শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আরও প্রসার ঘটবে। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে এক যৌথ কর্মীগোষ্ঠী গঠন করা হবে। এই কর্মীগোষ্ঠী বিভিন্ন চিহ্নিত ক্ষেত্রগুলিতে সহযোগিতার ব্যাপারে আলাপ-আলোচনা ও পরিকল্পনা প্রস্তুত করবে। এমনকি উভয় পক্ষের রূপায়ণমূলক কাজকর্মের ওপরও এই কর্মীগোষ্ঠী নজর রাখবে। প্রতি দু বছরে এই কর্মীগোষ্ঠীর বৈঠক একবার ভারতে ও পরেরবার ইউক্রেনে আয়োজিত হবে। চুক্তি কার্যকর হওয়ার দিন থেকে পরবর্তী ৫ বছর তা কার্যকর থাকবে। তারপর আরও ৫ বছর তা বৃদ্ধি পাবে। অবশ্য উভয় পক্ষের বিজ্ঞপ্তি পাওয়ার দিন থেকে ৬ মাসের মধ্যে এই চুক্তি থেকে বেরিয়ে আসার সংস্হানও থাকছে।
CG/BD/NS/