Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংসদে বাজেট অধিবেশনের প্রাক্কালে সংবাদ-মাধ্যমের উদ্দেশে প্রধানমন্ত্রীর বিবৃতি

সংসদে বাজেট অধিবেশনের প্রাক্কালে সংবাদ-মাধ্যমের উদ্দেশে প্রধানমন্ত্রীর বিবৃতি


বন্ধুরা স্বাগত!

আজ সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। দেশের ১২৫ কোটি মানুষের নজর থাকবে সংসদের কাজকর্মের ওপর এবং তাঁদের মনোযোগ কেন্দ্রীভূত থাকবে আসন্ন রেল ও সাধারণ বাজেটের ওপরে।

আজ বিশ্বের আর্থিক ক্ষেত্রে ভারতের যে অবস্থান সেই কারণেই ভারতের এই বাজেট অধিবেশনের দিকে সারা বিশ্বেরও নজর থাকবে। গত কয়েকদিন ধরে সব দলের সঙ্গেই এই নিয়ে নিরন্তর আলাপ-আলোচনা চলছে। আনুষ্ঠানিকতার উর্ধ্বে উঠে আলাপ-আলোচনা চলছে। কোনও কোনও ক্ষেত্রে একান্তে দু’জনের মধ্যেও অনেক কথাবার্তা হচ্ছে। আর আমার এই বিশ্বাস জন্মেছে যে, সংসদের সময়ের সদ্ব্যবহার অবশ্যই হবে, আলোচনাও হবে সার্থক। দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্খা নিয়ে সুগভীর চিন্তাভাবনাও হবে।

এ পর্যন্ত যত বৈঠক হয়েছে, বিরোধী সব দলের বন্ধুরাই সে বিষয়ে যে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, আজ থেকে শুরু হওয়া অধিবেশনে এবং আগামীদিনেও তার প্রমাণ দেশবাসী অবশ্যই পাবেন।

সুদীর্ঘ আলাপ-আলোচনার জন্যই সংসদ’কে কাজে লাগানো উচিৎ বলে আমি মনে করি। সরকারের বিষয়েও সেখানে যথেষ্ট সমালোচনা হওয়া উচিৎ। সরকারের ত্রুটি-বিচ্যুতি সম্পর্কেও দৃষ্টিপাত হওয়া দরকার। আর গণতন্ত্রকে জোরদার করার জন্য, সাধারণ মানুষের আশা-আকাঙ্খাকে পূর্ণ করার জন্য এটাই একমাত্র পথ।

সাথীরা, অনেক অনেক ধন্যবাদ।

PG/SB/S