Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতির আবরণ উন্মোচন উপলক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্য


 

রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ আজ সংসদ ভবনের কেন্দ্রীয় কক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ শ্রীমতী সুমিত্রা মহাজন সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী বিশিষ্ট জনদের সমাবেশে ভাষণ দেন। পরে, একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “এখন থেকে অটলজি সর্বদাই সংসদের কেন্দ্রীয় কক্ষে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন এবং আশীর্বাদ দেবেন।

অটলজির গুণবলী সম্পর্কে আমরা যদি কথা বলতে শুরু করি, তা হলে তা ঘন্টার পর ঘন্টা চলবে।

এক সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অটলজির বেশিরভাগ সময়ই বিরোধী পক্ষের নেতা হিসাবে অতিবাহিত হয়েছে।

বিরোধী নেতা হিসাবেও অটলজি জনস্বার্থের বিষয়গুলি ধারাবাহিকভাবে উত্থাপন করে গেছেন এবং কখনই তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি।

অটলজির ভাষণে যেমন শক্তি ছিল, তেমনই তাঁর নীরবতার ক্ষেত্রেও সমান শক্তি ছিল।

তাঁর কূটনৈতিক দক্ষতার সমতুল কেউ-ই ছিলেন না। এমনকি, তাঁর ছিল এক গভীর রসবোধও”

 

CG/BD/SB