পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ইরানেরচাবাহারবন্দর উন্নয়নের লক্ষ্যে ‘এক্সিম’ব্যাঙ্কের ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের সংস্থান ও ব্যবহারের জন্য জাহাজ মন্ত্রকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
ছাবহারবন্দর ইরানে পারস্য উপসাগরের পাশে অবস্থিত এবং এই বন্দর এই অঞ্চলে সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণে সাহায্য করবে।
মে ৬,২০১৫ সালে জাহাজ, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এবং ইরানের জাহাজ মন্ত্রী, ভারত ও ইরানের মধ্যে একটি ‘মউ’-এ সাক্ষর করেন। এই মউ অনুযায়ী, চাবাহারবন্দরের ফেজ-ওয়ান-এ দু’টি বার্থকে যান্ত্রিক দিক দিয়ে সজ্জিত করা ও পরিচালনা করতে ভারতকে ৭৫.২১ মিলিয়ন মার্কিন ডলারের মূলধন বিনিয়োগ করতে হবে এবং ১০ বছরের লিজের ভিত্তিতে ২২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার বার্ষিক মাশুল বাবদ খরচ করতে হবে।
কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থ মন্ত্রক,বিদেশ বিষয়ক এবং জাহাজ মন্ত্রককেইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে এবং প্রকল্পটি রূপায়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সমূহ সমাধানের অধিকার দিয়েছে।
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ছাবহারবন্দর উন্নয়ন প্রকল্প’ রূপায়নের জন্য এবং সংশ্লিষ্ট কাজকর্ম রূপায়নেইরানে একটি কোম্পানি গঠন করার জন্য জাহাজ মন্ত্রককে অধিকারদিয়েছে।
SK/JC/SRC/DSC/AGT/S