Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বর্তমান মুদ্রা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত শ্রীলঙ্কার ক্ষেত্রে


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ শ্রীলঙ্কা (সি বি এস এল) এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর মধ্যে বর্তমানের ১.১ বিলিয়ন মার্কিন ডলার মুদ্রা বিনিময় সম্পর্কিত সুযোগ-সুবিধাটিকে ৮ মার্চ পর্যন্ত সম্প্রসারিত করার লক্ষ্যে এক কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হল। বর্তমানে এ সংক্রান্ত সুযোগের মেয়াদ পুনর্নিধারণের তারিখ ছিল গত ৩ মার্চ। মন্ত্রিসভার এই অনুমোদনের ফলে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা আপাতত এ ব্যাপারে কিছুটা নিশ্চিন্ত হল। এছাড়াও, ৭০০ মিলিয়ন মার্কিন ডলার বিশেষ মুদ্রা বিনিময়ের সুযোগও দেওয়া হল শ্রীলঙ্কাকে তিন মাসের জন্য।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে শ্রীলঙ্কার অর্থনৈতিক স্থিতিশীলতা বিশেষভাবে জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া, ভারতের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কও তাতে আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

PG/SKD/DM/