পিএমইন্ডিয়া
ভারত ও মরক্কোর মধ্যে যুবসম্পর্কিত বিষয়ে সহযোগিতার লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত সমঝোতাপত্র বা মউ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে জানানো হয়।
এই মউ স্বাক্ষরের উদ্দেশ্য হ’ল – যুবসম্পর্কিত বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে আরও উৎসাহের সঞ্চার এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করা। স্বাক্ষরিত সমঝোতাপত্রে যুব অনুষ্ঠান ও কর্মসূচিগুলিতে পারস্পরিক অংশগ্রহণ, তথ্য ও জ্ঞান আদান-প্রদান এবং বিনিময় কর্মসূচির মতো বিষয়গুলি অগ্রাধিকার পেয়েছে।
যুব সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার মধ্যে রয়েছে – যুব কর্মসূচির আয়োজন; আন্তর্জাতিক সভা-সম্মেলনগুলির জন্য আমন্ত্রণপত্র আদান-প্রদান; মুদ্রিত সামগ্রী, চলচ্চিত্র, তথ্য, গবেষণা ও অন্যান্য তথ্যের বিনিময়; যুব উৎসব ও অন্যান্য কর্মসূচিগুলিতে পারস্পরিক অংশগ্রহণ।
স্বাক্ষরিত সমঝোতাপত্রে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছর থেকেই ২০ জন সদস্যের যুব প্রতিনিধিদল একে অপরের দেশ সফর করবে। এ ধরণের সফরের মেয়াদ হবে ১০ দিন।
CG/BD/SB