Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভুটানের জলবিদ্যুৎ প্রকল্প রূপায়ণে সংশোধিত ব্যয়ের প্রস্তাব অনুমোদন


ভুটানের মাঙ্গাদেছু’তে৭২০ মেগাওয়াট ক্ষমতার যে জলবিদ্যুৎ প্রকল্পটি বর্তমানে রূপায়িত হচ্ছে, তাতে ৪০২০ কোটি ৬৩ লক্ষ টাকার এক সংশোধিত বাজেট প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দানের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভুটানের এই প্রকল্পটি রূপায়িত হলে তা থেকে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ ভারতে সরবরাহ করা হবে। এরফলে, দেশে বিদ্যুতের যোগানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সংশোধিত বাজেট প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় এই প্রকল্প দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করা যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মাঙ্গাদেছু জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে তুলতে ভারত ও ভুটানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১০-এর এপ্রিল মাসে। ঐ সময়ে এই প্রকল্পখাতে অনুমোদিত ব্যয়ের পরিমাণ ছিল ২৮৯৬ কোটি ৩০ লক্ষ টাকা। কিন্তু পরে, প্রকল্পের আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে এই প্রকল্পটিতে আরও বেশি পরিমাণ অর্থ বিনিয়োগের বিষয়টিতে সম্মতি দেওয়া হল।

PG/SKD/SB/S