Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অপ্রচলিত আইনগুলি বাতিল করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত


কয়েকটি পুরনো বিধি বাতিল করা সম্পর্কিত ২০১৫’র বিলে সংশোধন আনার জন্য একটি প্রস্তাবকে অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দানের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, যে আইনগুলি ইতিমধ্যেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে, তা এখন পুরোপুরি অপ্রচলিত হলেও আইন সংক্রান্ত বিভিন্ন তালিকায় এখনও তা রয়ে গেছে। বাতিল বলে ঘোষণা করা আইনগুলি এখন আর কোনওভাবেই বলবৎ করা যাবে না। বিল সংশোধনের এই প্রস্তাবটি কার্যকরভাবে রূপায়িত হলে বিভিন্ন তালিকা থেকে সেগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে আর কোনও রকম বাধা থাকবে না।

PG/SKD/SB/S