Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর এক কিস্তি মহার্ঘ ভাতা


আর এক কিস্তি মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে উপকৃত হবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৫৮ লক্ষ পেনশনার।

মন্ত্রিসভার বৈঠকে আজ ৬ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। এর ফলে, সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা হবে তাঁদের মূল বেতনের ১২৫ শতাংশ। সরকারি পেনশনভোগীরাও তাঁদের মূল পেনশনের ১২৫ শতাংশ পাবেন মহার্ঘ ত্রাণ ভাতা হিসেবে।

PG/SKD/DM/S