পিএমইন্ডিয়া
ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী দুটি জেলার বিভিন্ন স্থানের মধ্যে ইন্টারনেট সংযোগ সহ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় আন্তঃযোগাযোগ ব্যবস্থাটি আজ যৌথভাবে উৎসর্গ করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা। এর ফলে, ত্রিপুরার সূর্যমণিনগরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেযুক্ত হবে বাংলাদেশের দক্ষিণ কুমিল্লা। ১০ জি.বি.পি.এস. ইন্টারনেট সংযোগ সম্পর্কিত একটি ব্যবস্থাও এদিন দুই প্রধানমন্ত্রী উৎসর্গ করেন ত্রিপুরার আগরতলা এবং বাংলাদেশের কক্সবাজারের মধ্যে উন্নততর যোগাযোগ গড়ে তুলতে।
এই উপলক্ষে ভারত-বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হৃদ্য সম্পর্কের স্মৃতিচারণও করেন তিনি। সাম্প্রতিককালে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার যে নতুন নতুন ক্ষেত্রগুলি আবিষ্কৃত হয়েছে তাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি বিশেষ প্রশংসা করেন বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও চিন্তাভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
প্রধানমন্ত্রী আরও বলেছেন যে পূর্ব ভারতে নতুন ইন্টারনেট সংযোগ গড়ে তোলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থাকে তা বিশেষভাবে উৎসাহিত করবে। সাম্প্রতিককালে সড়ক এবং ডিজিটাল ব্যবস্থা সহ ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সংযোগও যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থার কথাও উল্লেখ করেন শ্রী মোদী।
বঙ্গবন্ধু উপগ্রহ উৎক্ষেপণে ভারত বাংলাদেশকে সমস্তরকম সাহায্যও সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আজ টি-২০ ক্রিকেট ম্যাচ উপলক্ষে দু’দেশের খেলোয়াড়দের শুভেচ্ছাও জানান তিনি।
PG/SKD/DM/S
Today is an important day in India-Bangladesh ties. Glad that several avenues of cooperation have opened between us. https://t.co/wCS5s20WJr
— Narendra Modi (@narendramodi) March 23, 2016
Opening of a new internet gateway in India's eastern part will greatly benefit Northeastern states & boost communication in the region.
— Narendra Modi (@narendramodi) March 23, 2016
Reiterated India's support to Bangladesh for launch of Bangabandhu satellite. And yes, conveyed best wishes to both teams for today's match!
— Narendra Modi (@narendramodi) March 23, 2016