পিএমইন্ডিয়া
প্রত্যন্ত এলাকার মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল অনুমোদন করল। সংসদের আসন্ন অধিবেশনে উভয় কক্ষেই এই বিল পেশ করা হবে।
জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের সুবিধা দিতেই এই পদক্ষেপ। চাকরিতে,পদোন্নতিতে এবং বিভিন্ন পেশাদারী পাঠ্যক্রমে প্রবেশের জন্য সংরক্ষণের সুবিধা পাবেন তাঁরা।
জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা বরাবর বসবাসকারী মানুষদের ২০০৪-এর জম্মু-কাশ্মীর সংরক্ষণ আইনে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে,তাঁরা দীর্ঘদিন ধরেই সংরক্ষণের সুবিধা পাচ্ছিলেন না যে সুবিধা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বসবাসকারী মানুষরা পেয়ে থাকেন। সীমান্তে লাগাতার উত্তেজনার ফলে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ আর্থ-সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে পিছিয় পড়ছিলেন। সীমান্তের ওপার থেকে শেল বর্ষণের ফলে ঐ এলাকার বাসিন্দাদের মাঝে মাঝেই নিরাপদ স্থানে সরে যেতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতি হয় লেখাপড়ার। এই দিকে লক্ষ্য রেখেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের মতোই আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় বসবাসরত মানুষদেরও এই সংরক্ষণের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
CG/AP/DM/…