পিএমইন্ডিয়া
২০১৯-এর বিশেষ অর্থনৈতিক অঞ্চল (সংশোধনী) অধ্যাদেশের পরিবর্তে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (সংশোধনী) বিল অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। সংসদের আগামী অধিবেশনে এই বিল পেশ হবে।
২০০৫-এর বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনের ২ (৫) ধারা সংশোধনের পর বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে কেন্দ্রীয় সরকার বিজ্ঞাপিত একটি অছি অথবা অন্য সংস্থা অনুমতি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।
****
CG/AP/DM