Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় হোমিওপ্যাথি কাউন্সিলের কার্যকালের মেয়াদ গত ১৮ই মে ২০১৮ থেকে দু’বছর বাড়াতে হোমিওপ্যাথি কেন্দ্রীয় কাউন্সিল (সংশোধনী) বিল ২০১৯-এ অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হোমিওপ্যাথি কেন্দ্রীয় কাউন্সিল (সংশোধনী) বিল ২০১৯-এ অনুমোদিত হয়েছে।

প্রস্তাবিত এই বিলে কেন্দ্রীয় কাউন্সিলের পুনর্গঠনের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দু বছর করার সংস্হান রয়েছে, যাতে বোর্ড অফ গভর্নরের কার্যকালের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করে গত ১৭ই মে ২০১৯ থেকে কার্যকর করা যায়।

এই বিল কার্যকরী হলে কেন্দ্রীয় হোমিওপ্যাথি কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কাজের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।

বাস্তবায়ন :

এই বিলটি হোমিওপ্যাথি কেন্দ্রীয় কাউন্সিল (সংশোধনী) অধ্যাদেশ ২০১৯এর জায়গায় নিয়ে আসা হয়েছে এবং কার্যকালের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে।

প্রেক্ষাপট :

বিশিষ্ট ও শিক্ষিত হোমিপ্যাথি ডাক্তার এবং বিশিষ্ট প্রশাসকদের নিয়ে বোর্ড অফ গভর্নর গঠনের জন্য কেন্দ্রীয় কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাউন্সিল পুনর্গঠন করা হবে। এক বছরের মধ্যে রাজ্য ভিত্তিক হোমিওপ্যাথি নথিভুক্তি আধুনিকীকরণের কাজ সম্ভব না হওয়ায় এবং সাধারণ নির্বাচন থাকার জন্য কাউন্সিলের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে।

CG/SS/NS/…