Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কলকাতায় নির্মীয়মান উড়ালপুল ভেঙ্গে পড়ার ঘটনায় বিচলিত প্রধানমন্ত্রী


কলকাতায় নির্মীয়মান একটি ফ্লাইওভার ভেঙ্গে পড়ার ঘটনায় বিচলিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রকৃত পরিস্থিতি সম্পর্কেতিনি খোঁজখবরও নেন। ফ্লাইওভার ভেঙ্গে পড়ার ঘটনায় হতাহতদের উদ্ধার কাজের গতি সম্পর্কেও জানতে চান তিনি। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কলকাতায় একটি নির্মীয়মান ফ্লাইওভার ভেঙ্গে পড়ার খবরে আমি বিচলিত ও মর্মাহত। পরিস্থিতি এবং উদ্ধার কাজ সম্পর্কে জানতে চেয়েছি আমি।

কলকাতার এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার-পরিজনদের দুঃখ ও ব্যথার অংশীদার আমি। আহতরা দ্রুত সুস্থ জীবনে ফিরে আসুন এই প্রার্থনা জানাই”।

PG/SKD/SB/S