পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত ও মরক্কোর মধ্যে পারস্পরিকভাবে আইনি ও বিচার সংক্রান্ত সহযোগিতা বাড়াতে দু’দেশের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টি অনুমোদন করেছে।
এর ফলে, ভারত ও মরক্কোর মধ্যে আইনি বা বিচার সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়বে। এছাড়া, এই মউ স্বাক্ষরের ফলে পরিকাঠামো এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও দু’দেশের মধ্যে জ্ঞানের আদান-প্রদান বাড়বে।
CG/SSS/SB