পিএমইন্ডিয়া
ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ উৎসাহের সঞ্চার ঘটেছে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এছাড়াও, তাঁর মতে, দু’দেশের পারস্পরিক সম্পর্ক হয়ে উঠেছে আরও গতিশীল।
ওয়াশিংটন ডি সি-তে পরমাণু নিরাপত্তা শীর্ষ বৈঠকের পাশাপাশি, কানাডার প্রধানমন্ত্রী মিঃ জাস্টিন ট্রুডেউ-র সঙ্গে শুক্রবার এক দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেন, মিঃ ট্রুডেউ কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে দু’দেশের সম্পর্কে এক নতুন জোয়ার এসেছে। দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের প্রসারে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন শ্রী মোদী। গত বছর কানাডা সফরকালে ঐ দেশের পেনশন তহবিলের প্রধানদের সঙ্গে তাঁর যে সমস্ত কথাবার্তা হয়েছিল, সে প্রসঙ্গও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানান, এই পেনশন তহবিলের বেশ কয়েকটি এখন বিনিয়োগ করছে ভারতে।
অন্যদিকে, আগেরদিন সন্ধ্যায় পরমাণু নিরাপত্তা শীর্ষ বৈঠক উপলক্ষে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী শ্রী মোদীর বক্তব্যের জন্য তাঁকে অভিনন্দন জানান কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরমাণু অস্ত্রের ব্যবহার বন্ধ করার বিষয়টিতে ভারত ও কানাডা নেতৃত্ব দিতে পারে।
পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়টিতে ভারত বিশেষ জোর দিচ্ছে বলে কানাডার প্রধানমন্ত্রীকে অবহিত করেন শ্রী নরেন্দ্র মোদী। ভারতে ‘স্মার্ট সিটি’, নগর পরিকাঠামো এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে কানাডা ভারতের সঙ্গে গভীর সহযোগিতার সম্পর্ক স্থাপন করতে পারে বলেও মত প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রগতিশীল হাইড্রোকার্বননীতির কথা উল্লেখ করে শ্রী মোদী কয়লার উত্তোলন এবং তা থেকে গ্যাস আহরণের ক্ষেত্রে কানাডাকে সহযোগিতা প্রসারের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারত সফরের আমন্ত্রণ জানালে সানন্দে তা স্বীকার করে নেন কানাডার প্রধানমন্ত্রী।
শুক্রবার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মিঃ ডেভিড ক্যামেরনের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রী নরেন্দ্র মোদী। গত বছর ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের প্রসঙ্গটি উঠে আসে তাঁদের আলোচনার মধ্যে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ভারত ও যুক্তরাজ্য – এই দুটি দেশের সম্পর্ক উত্তরোত্তর গভীর ও সমৃদ্ধ হয়ে উঠছে। প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কেও কথা হয় দুই প্রধানমন্ত্রীর মধ্যে। প্রতিরক্ষার ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’র যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে যুক্তরাজ্য এক সক্রিয় অংশীদার হয়ে উঠতে পারে বলে মত প্রকাশ করেন শ্রী নরেন্দ্র মোদী। ভিসা সংক্রান্ত বিষয়েও কথাবার্তা হয় দুই প্রধানমন্ত্রীর মধ্যে।
PG/SKD/DM/S
Canadian connect...today's meetings commence with an interaction with Canada's PM @JustinTrudeau. Both PMs discuss India-Canada relations.
— PMO India (@PMOIndia) April 1, 2016
Enhancing a vibrant partnership...PM @narendramodi & PM @David_Cameron talk India-UK ties. @Number10gov pic.twitter.com/P4a1BWAftt
— PMO India (@PMOIndia) April 1, 2016
A Summit that has brought together several nations to discuss a subject of great importance. pic.twitter.com/I4jPxvOZFc
— PMO India (@PMOIndia) April 1, 2016
NSS is about a commitment to making our world safer & creating a better tomorrow for future… https://t.co/C52c4bBCHd
— Narendra Modi (@narendramodi) April 1, 2016
There have been enriching interactions and discussions on Nuclear Security during #NSS2016. pic.twitter.com/7ZXmwojfBn
— Narendra Modi (@narendramodi) April 1, 2016
Was indeed wonderful to meet you again @JustinTrudeau. The new energy & dynamism in India-Canada ties is gladdening. https://t.co/tWTKmmHleJ
— Narendra Modi (@narendramodi) April 1, 2016
My meeting with PM @David_Cameron focused on defence cooperation, @makeinindia & other key issues. pic.twitter.com/zFENJehD4U
— Narendra Modi (@narendramodi) April 1, 2016