Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এই বিল লিঙ্গ ন্যায়-বিচারের জয় এবং সমাজে লিঙ্গ সমতা আরও বাড়াতে সাহায্য করবে : তিন তালাক বিল পাশ হওয়ার পর বললেন প্রধানমন্ত্রী


সংসদের দুই কক্ষেই মুসলিম মহিলা (বিবাহ অধিকার সুরক্ষা) বিল, ২০১৯ পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজনৈতিক দল এবং বিল সমর্থনকারী সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, বিলটি পাশ হওয়ার ক্ষেত্রে সাংসদদের সমর্থন ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “এক পুরাতন ও মধ্যযুগীয় পরম্পরা শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুড়ে চাপা পড়ল। সংসদ তিন তালাক চিরতরে রদ করল এবং মুসলিম মহিলাদের প্রতি ঐতিহাসিক অন্যায়ের ক্ষেত্রে সুবিচার করা হল। এই বিল লিঙ্গ ন্যায়-বিচারের জয় এবং সমাজে লিঙ্গ সমতা আরও বাড়াতে সাহায্য করবে। ভারত আজ অত্যন্ত আনন্দিত।”

ট্যুইটে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “তিন তালাক পরম্পরার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও মুসলিম মহিলাদের অবিস্মরণীয় সাহসিকতাকে অভিনন্দন জানানোর মুহূর্ত আজ। তিন তালাক প্রথা রদ হওয়ার ফলে মহিলাদের ক্ষমতায়ন ঘটবে এবং এই বিল সমাজে তাঁদের প্রাপ্য মর্যাদা সুনিশ্চিত করবে।”

CG/BD/DM/….31st July, 2019