পিএমইন্ডিয়া
জাতীয় জল অনুসন্ধান প্রকল্প রূপায়ণের বিষয়টিতে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ আলোচনার পর বিষয়টিতে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই প্রকল্প রূপায়ণের আওতায় রয়েছে ৩,৬৪০ কোটি টাকা ব্যয়ে জাতীয় জল অনুসন্ধান প্রকল্প এবং ৩৯.৭৬৭৪ কোটি টাকার জাতীয় জল সংক্রান্ত তথ্য সংগ্রহ কেন্দ্র স্থাপন। কেন্দ্রীয় জলসম্পদ, নদী বিকাশ ও গঙ্গা নদীর পুনরুজ্জীবন মন্ত্রকের নিয়ন্ত্রণাধীনে গড়ে তোলা হবে এই কেন্দ্রটি। জল তথা আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংকলনের দায়িত্ব পালন করবে এই কেন্দ্রটি। গ্রাম, জেলা তথা রাজ্য পর্যায়ে এই সমস্ত পরিসংখ্যানগত তথ্যের খোঁজ পাওয়া যাবে। এর আগে জল অনুসন্ধান প্রকল্পের কাজ রূপায়িত হয়েছিল দেশের মাত্র ১৩টি রাজ্যে। কিন্তু বর্তমানে এই প্রকল্প রূপায়িত হবে সারা দেশেই।
PG/SKD/DM/S