Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর কাটরা সফর আগামীকাল


আগামীকাল কাটরা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

জম্মু ও কাশ্মীরের শ্রীমাতা বৈষ্ণোদেবী নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। শ্রীমাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সমাবর্তন ভাষণ দেবেন।

কাটরায় একটি ক্রীড়া কমপ্লেক্সেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর, এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

PG/SKD/DM/S