Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাম জেঠমালানির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


 

প্রবীণ আইনজীবী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম জেঠমালানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, “রাম জেঠমালানির প্রয়াণে ভারত একজন ব্যতিক্রমী আইনজীবী এবং উজ্জ্বল ব্যক্তিত্বকে হারালো, যাঁর অবদানে আদালত এবং সংসদ সমৃদ্ধ হয়েছিল। যে কোনও বিষয়ে তাঁর রসবোধ এবং সাহসী মন্তব্য কখনই ভোলার নয়।

রাম জেঠমালানিজী যে কোনও বিষয়ে কথা বলার মতো দক্ষতা ছিল। তিনি ছিলেন নির্ভীক। জরুরি অবস্থার সময় তাঁর সহিষ্ণুতা ও জনসাধারণের জন্য লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। অতি দরিদ্র মানুষকে সাহায্য করা ছিল তাঁর ব্যক্তিত্বের অন্যতম দিক।

আমার সঙ্গে রাম জেঠমালানিজীর বেশ কয়েকবার সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল। এই দুঃসময়ে আমি তাঁর পরিবার-পরিজন, বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তিনি হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর কর্মকান্ড আমাদের মধ্যে রয়ে গেছে”। ওম শান্তি!

 

CG/SS/SB