Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কিষাণ মান ধন যোজনার সূচনা করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ঝাড়খন্ডের রাঁচিতে কিষাণ মান ধন যোজনার সূচনা করবেন।
এই যোজনার মাধ্যমে ৫ কোটি ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর জীবন সুরক্ষিত হবে। এছাড়াও, ৬০ বছর বয়সী কৃষকরা মাসিক ৩ হাজার টাকা পেনশন সুবিধা পাবেন।

আগামী তিন বছরে এই কর্মসূচি রূপায়ণে খরচ ধরা হয়েছে ১০ হাজার ৭৭৪ কোটি টাকা।

বর্তমানে যে সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, তাঁরা সকলেই এই কর্মসূচির সুযোগ-সুবিধা গ্রহণে আবেদন করতে পারবেন।

পিএম-কিষাণ প্রকল্পের কিস্তি বা অভিন্ন পরিষেবা কেন্দ্রের মাধ্যমে কৃষকরা মাসিক পেনশনের অর্থ পাবেন।

উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে উপজাতি গোষ্ঠীভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চ প্রাথমিক সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি স্তরে গুণগতমানের শিক্ষা প্রদানে প্রধানমন্ত্রী শ্রী মোদী একলব্য মডেলের ৪০০টি আবাসিক বিদ্যালয়েরও উদ্বোধন করবেন।

এছাড়াও, প্রধানমন্ত্রী রাঁচিতে ঝাড়খন্ডের নতুন বিধানসভা ভবনের উদ্বোধন এবং নব-সচিবালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সফরকালে শ্রী মোদী সাহেবগঞ্জে একটি মাল্টিমোডাল টার্মিনালেরও উদ্বোধন করবেন।

******

CG/BD/SB