Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিমা ক্ষেত্রে ভারত-সংযুক্ত আরব আমিরশাহী সহযোগিতা : কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


ভারতের বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই)-এর সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর বিমা কর্তৃপক্ষের মধ্যে যে মউটি স্বাক্ষরিত হয়েছিল এ বছর ফেব্রুয়ারি মাসে তাতে কর্মপরবর্তী অনুমোদন দিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

স্বাক্ষরিত মউ-এর আওতায় বিমা ক্ষেত্রে দু’দেশের মধ্যে এক সহযোগিতার বাতাবরণ সৃষ্টি হবে। এই লক্ষ্যে দু’দেশের মধ্যে বিশেষ যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলার কথা বলা হয়েছে। দুটি দেশের নির্দিষ্ট আইন ও বিধি-নিয়ম অনুসরণ করে গোপনীয় তথ্যের যোগান সহ বিমা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যের আদানপ্রদানের কাজ সহজতর হয়ে উঠবে।

PG/SKD/DM/S