পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্যাংককে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার বৈঠকে চলতি বছরের শেষ দিকে ভারত – জাপান ২+২ আলাপ-আলোচনা তথা বার্ষিক শিখর সম্মেলনের প্রস্তুতি নিয়ে কথাবার্তা হয়।
প্রধানমন্ত্রী আজ পূর্ব এশিয়া শিখর সম্মেলন এবং আঞ্চলিক সুসংবদ্ধ অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) শিখর বৈঠকেও অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক ট্যুইটে বলা হয়েছে যে, জাপানের সঙ্গে সহযোগিতায় আরও গতি সঞ্চার হ’ল।
প্রধানমন্ত্রী@narendramodi এবং @Abeshinzo ব্যাংককে মিলিত হন। দু’জনের মধ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
CG/BD/SB…