Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পঞ্চম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিকেল চারটেয় পঞ্চম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের উদ্বোধন করবেন। তিনি কলকাতায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন।

এই উৎসবের মূল উদ্দেশ্য, জনগণের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের অবদান তুলে ধরা এবং এরফলে মানুষ কিভাবে উপকৃত হবে তা অবগত করা।

এই বছরে উৎসবের থিম হল ‘রাইজেন ইন্ডিয়া’- গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানের মাধ্যমে জাতির ক্ষমতায়ণ।

CG/CB/NS