পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মো্দীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত এবং ব্রাজিল সরকারের মধ্যে সম্পাদিত একটি চুক্তির সংশোধনী প্রোটোকল স্বাক্ষরে অনুমোদন দিল। দু’বার কর ধার্য করা এবং আয়কর এড়িয়ে যাওয়া রুখতেই দুই দেশের মধ্যে ওই চুক্তি হয়েছিল।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর প্রোটোকলটি কার্যকর করতে খুঁটিনাটি বিভিন্ন বিষয় সম্পন্ন করার পাশাপাশি, মন্ত্রক এর ওপর নজর রাখবে।
দু’বার কর ধার্য এড়াতে আন্তর্জাতিক মান অনুসারে ভারত এবং ব্রাজিলের মধ্যে হওয়া এই সংশোধনীর ফলে দ্বিতীয়বার কর ধার্যের পদ্ধতি বিলোপ পাবে। ডিটিএসই-র মাধ্যমে কোন দেশের কর ধার্য করার অধিকারের বিষয়টি নিশ্চিত হলে দু’দেশের লগ্নিকারী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি নিশ্চিত হতে পারবে। এরফলে বাড়বে লগ্নি, কমবে করের হার, সুদ, রয়্যালটি এবং প্রযুক্তির জন্য দেয় অর্থ।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৮-র ২৬শে এপ্রিল ভারত ও ব্রাজিলের মধ্যে বর্তমান চুক্তিটি স্বাক্ষরিত হয়। এরপর তথ্যের আদানপ্রদানের ক্ষেত্রে ২০১৩-র ১৫ই অক্টোবর প্রোটোকল স্বাক্ষর করে সেটি সংশোধিত হয়। এবারের প্রোটোকলের মাধ্যমে ডিটিএসই অন্যান্য কারণে সংশোধিত হল।
সংশোধিত ডিটিএসই ন্যূনতম মান রূপায়ণ করবে। এছাড়া, জি-২০-র সুপারিশগুলিও রূপায়ণ করবে।
ভারত ও ব্রাজিলের মধ্যে দু’বার কর ধার্য এড়ানোর জন্য যে কনভেনশনটি সেটি অনেক পুরনো। সেটি সংশোধন করার প্রয়োজন পড়েছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটের বদলের সঙ্গে সঙ্গে এবং জি-২০-র সুপারিশগুলি রূপায়ণের জন্য।
CG/AP/DM