পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে ভারত ও গিনির মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে স্বাক্ষরিত মউ বা সমঝোতাপত্রে অনুমোদন মিলেছে।
এই সমঝোতাপত্র স্বাক্ষরের উদ্দেশ্য হ’ল –
· সহযোগিতামূলক প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তি গড়ে তোলা;
· পারস্পরিক স্বার্থ, সমতা ও দুই পক্ষের মতৈক্যের ভিত্তিতে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রযুক্তিগত সহযোগিতার প্রসার ঘটানো এবং এ ধরনের সহযোগিতায় উৎসাহদান;
· সৌরশক্তি, বায়ুশক্তি, জৈবশক্তি, বর্জ্য থেকে শক্তি, ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প ও দক্ষতা বৃদ্ধির মতো ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা।
এই সমঝোতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে মজবুত করতেও কার্যকর হবে।
CG/BD/SB