Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ফেনি নদী থেকে ১.৮২ কিউসেক জল সংগ্রহের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে মন্ত্রিসভার সায়


ত্রিপুরার সাবরুম শহরে পানীয় জল সরবরাহের জন্য ফেনি নদী থেকে ভারতের ১.৮২ কিউসেক জল সংগ্রহের লক্ষ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে সাবরুম শহরে বসবাসকারী ৭ হাজার মানুষ উপকৃত হবেন। উল্লেখ করা যেতে পারে, ভারত ও বাংলাদেশের মধ্যে ফেনি নদী থেকে জল ভাগাভাগির জন্য কোনও চুক্তি ছিল না। এই সমঝোতার ফলে সাবরুম শহরে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে। কারণ, সাবরুম শহর এলাকায় ভূ-গর্ভস্থ জলে আয়রণ থাকায় জল পানের যোগ্য ছিল না।

CG/BD/SB