পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে মালদ্বীপের বিচার-বিভাগীয় আধিকারিকদের ভারতে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরে অনুমোদন পাওয়া গেছে।
এই মউ স্বাক্ষরের ফলে ভারত ও মালদ্বীপের মধ্যে বিচার-বিভাগীয় সহ অন্যান্য আইনি বিষয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে এবং বিচার-বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে জ্ঞান ও প্রযুক্তির আদান-প্রদান বাড়বে।
CG/BD/SB