
ভারত-জাপান বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের (২+২) প্রথম বৈঠক আজ এখানে অনুষ্ঠিত হয়। উল্লেখ করা যেতে পারে, গত মাসে জাপানে আয়োজিত ত্রয়োদশ ভারত-জাপান বার্ষিক শিখর সম্মেলনের সময় দ্বিপাক্ষিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও নিবিড়তর করার লক্ষ্যে দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের আলাপ-আলোচনা শুরু করার ব্যাপারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও সে দেশের প্রধানমন্ত্রী শ্রী সিঞ্জো আবের মধ্যে যে সিদ্ধান্ত গৃহীত হয়, তার প্রেক্ষিতেই আজকের এই বৈঠক।
মন্ত্রী পর্যায়ের ২+২ বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ও বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। জাপানের হয়ে বৈঠকে নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রী মিঃ তোশিমিৎসু মোটেগি এবং প্রতিরক্ষা মন্ত্রী মিঃ তারো কোনো।
এই বৈঠক ভারত-জাপান বিশেষ কৌশলগত ও বিশ্ব অংশীদারিত্বের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে নিবিড় করার বিষয়ে দৃষ্টিভঙ্গি আদান-প্রদানে এক গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করে।
ভারতের ‘পুবে তাকাও নীতি’ এবং জাপানের ‘উদার ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনা’র আওতায় উভয় পক্ষের মধ্যে বৈঠকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দুই দেশের মানুষ সহ এই অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি সম্পর্কে অভিন্ন লক্ষ্য পূরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
CG/BD/DM/…
Had a wonderful interaction with Mr. Toshimitsu Motegi, Minister for Foreign Affairs and Mr. Taro Kono, Minister of Defence of Japan.
— Narendra Modi (@narendramodi) November 30, 2019
We had extensive discussions on ways to boost India-Japan cooperation. https://t.co/nUTZqtVkY8